
বার্তা কক্ষ: হেফেই শহরের এমপার্ক গ্র্যান্ড হোটেল-এ আনহুই প্রদেশের ভাইস গভর্নর সান ইয়ং-এর সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চীনা প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন আনহুই প্রাদেশিক বৈদেশিক বিষয়ক দপ্তরের মহাপরিচালক চিন জুনফেং, জেএসি গ্রুপ হোল্ডিং কর্পোরেশন লিমিটেড-এর চেয়ারম্যান শিয়াং শিংচু, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা লি জিনইয়ান, আনহুই প্রাদেশিক বাণিজ্য দপ্তরের উপ-মহাপরিচালক ঝাং হংচিয়াং এবং সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উপ-মহাপরিচালক শাও হাইওয়েই।
অন্যদিকে বিএনপি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসাইন চৌধুরী, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন, নজমুল হক নান্নু, বেবী নাজনীন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, নিলুফার চৌধুরী মনি, সৈয়দ আল নোমান, মনোয়ার হোসেন, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. আমানউল্লাহ আমান এবং মীর সোলায়মান।
বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

https://shorturl.fm/MkJZY