বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » স্বাস্থ্য

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস; এক যুগেও হয়নি হাসপাতাল: রাঙ্গাবালীবাসীর স্বাস্থ্য অধিকার কি কেবলই কাগজে-কলমে?

52 ভিউ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
শেয়ার

রাঙ্গাবালী অফিস: আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা দেশে যখন ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিতের শ্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, তখন পটুয়াখালীর রাঙ্গাবালীতে চিত্রটা ঠিক উল্টো। যদি প্রশ্ন করা হয়-বাংলাদেশের মানচিত্রে এমন কোনো উপজেলা আছে কি, যেখানে আজ পর্যন্ত একটি সরকারি হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি? কিংবা নেই একজনও সরকারি এমবিবিএস চিকিৎসক? তবে এর উত্তর দিতে গিয়ে সবাই একবাক্যে আঙুল তুলবেন পটুয়াখালীর ‘রাঙ্গাবালী’র দিকে।

প্রশাসনিকভাবে উপজেলা ঘোষণার ১৪ বছর পেরিয়ে গেলেও সাগরবেষ্টিত এই দ্বীপ জনপদের দুই লাখ মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা আজও এক অলীক স্বপ্ন। ২০১২ সালে উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হলেও এক যুগের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো রাঙ্গাবালীতে কার্যক্রম শুরু হয়নি একটি সরকারি হাসপাতালের।

- বিজ্ঞাপন -
Ad image

সংশ্লিষ্টরা জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, একটিতে উপস্বাস্থ্যকেন্দ্র এবং ১২টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে কেবল জ্বর, সর্দি ও কাশির মতো সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা মেলে। বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা আধুনিক যন্ত্রপাতি না থাকায় জটিল কোনো রোগের চিকিৎসা এখানে অসম্ভব। স্থানীয় ৩-৪টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থাকলেও সেখানে সেবার মান অত্যন্ত অপ্রতুল।
এই উপজেলায় স্বাস্থ্যসেবা কতটা করুণ, তার চিত্র ফুটে ওঠে তিন মাস বয়সী শিশু জাহিদের পরিবারে। ঠান্ডা-জ্বরে ভোগা শিশুটিকে নিয়ে রোববার সকালে বাবা বেল্লাল গাজী ও মা সুমাইয়া আক্তার উত্তাল আগুনমুখা নদী পাড়ি দিয়ে গিয়েছিলেন পটুয়াখালীর এক হাসপাতালে। সোমবার দুপুরে কোড়ালিয়া লঞ্চঘাটে এই দম্পতির সঙ্গে কথা হয়। তারা আক্ষেপ করে বলেন, ‘হাসপাতালে ডাক্তার দেখাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে ভর্তি দিলেও রোগীর চাপে শিশু সুস্থ হওয়ার চেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল।’ শেষ পর্যন্ত বাধ্য হয়ে অসুস্থ সন্তানকে নিয়ে তারা বাড়ি ফিরে আসেন। এখন বাড়িতে বসেই সন্তানের সুস্থতা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

আরও পড়ুন

কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ।

একই অভিজ্ঞতার কথা জানান ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের রাসেল মাহমুদ। তার ৫ মাস বয়সী শিশু ঠান্ডা-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হলেও নদীপথের অবর্ণনীয় ভোগান্তি এড়াতে তিনি দূরের হাসপাতালে যেতে পারেননি। রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামান্য প্রাথমিক চিকিৎসায় এখন তিনি ভরসা রাখতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এই উপজেলায় হাসপাতালের কার্যক্রম শুরু আমাদের প্রাণের দাবি।’

- বিজ্ঞাপন -
Ad image

সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েন গর্ভবতী নারীরা। কোড়ালিয়া গ্রামের টুম্পা রানী বলেন, ‘জরুরি চিকিৎসা নিতে গিয়ে পথেই অনেক প্রসূতি মা ও গর্ভের সন্তান মারা যাওয়ার ঘটনা এখানে নিয়মিত। সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ হয়ে গেলে কোনো সংকটাপন্ন রোগীকে অন্য উপজেলায় নেওয়ার পথও বন্ধ হয়ে যায়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না।’

রাঙ্গাবালীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে ২০২৩ সালে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু ৫০ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৪ সালের জুলাই মাস থেকে রহস্যজনক কারণে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে এমনও উপজেলা আছে, যেখানে এক যুগেও একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি এটি অবিশ্বাস্য। স্বাস্থ্যসেবা কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার।’

রাঙ্গাবালীর দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘চতুর্থ এইচপিএনএসপি প্রকল্পের আওতায় ৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছিল। মাঝপথে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে এবং দরপত্র আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (রাঙ্গাবালীর অতিরিক্ত দায়িত্বে) মাহমুদুল হাসান বলেন, ‘রাঙ্গাবালীর মানুষের গলাচিপা বা পটুয়াখালী গিয়ে চিকিৎসা নেওয়া ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। সংবিধানে স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার জন্য জেলা উন্নয়ন সমন্বয় সভায় বাস্তবায়নকারী সংস্থাকে তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়।’

ট্যাগসমূহ:লিড নিউজ
Love0
Sad0
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন

দুমকি
২৮ মার্চ, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি।

আইন-আদালত
১৮ মার্চ, ২০২৬

দক্ষিণ অঞ্চলের অবহেলিত নিপিড়ীত মানুষের পাশে থেকে জীবন উৎসর্গ করতে চাই -ভিপি নুর

গলাচিপা
৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাউফলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিতরণের অভিযোগ, গোপন রাখতে ব্যবসায়ীকে হুমকি

বাউফল
১৫ এপ্রিল, ২০২৬

দুমকিতে ধানের শীষের এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

দুমকি
৯ ফেব্রুয়ারি, ২০২৬

সালিশ বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ

গলাচিপা
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৪
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২৩
  • ৭:৩৮
  • ৫:৩৯

আরও পড়ুন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ চালুর দাবিতে স্মারকলিপি

৩০ মার্চ, ২০২৬

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ভবনে হবে ছাত্রী হোস্টেল!  সেবাবঞ্চিত হৃদরোগী

৩০ মার্চ, ২০২৬

ঈদের ছুটিতেও পটুয়াখালীতে মা ও শিশু স্বাস্থ্যসেবা অব্যাহত, ২২টি স্বাভাবিক প্রসব সম্পন্ন

২৯ মার্চ, ২০২৬

নাক-কান-গলা ও হেড-নেক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করলেন ডা. আসাদুজ্জামান রাজিব

১৪ মার্চ, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • রাজনীতি
  • যুব সংগঠন
  • অপরাধ
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • ডাকাতি
  • ধূমকেতু
  • কলাপাড়া
  • আওয়ামীলীগ
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • খবর পটুয়াখালী
  • নির্বাচন
  • বাউফল
  • জলবায়ু
  • মানববন্ধন
  • বিশ্ববিদ্যালয়
  • গ্রেফতার
  • আলোচিত খবর
  • পটুয়াখালী সাপ উদ্ধার
  • মহিপুর
  • জাতীয়
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx