
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শেখ হাসিনা মানবতার শত্রু, মানবজাতির কলঙ্ক। তাকে কখনোই ক্ষমা করা যাবে না।”
আজ (রবিবার) রাজধানীর জিয়া উদ্যানে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র ও জনতা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আজকে সেই চেতনা বাস্তবায়ন করতেই বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র নির্মাণে কাজ করছে। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে থাকবে না দুর্নীতি, সন্ত্রাস, হত্যা বা নির্যাতন—মানুষ স্বাধীনভাবে বাঁচবে।”
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শহীদদের জন্য কিছু করতে না পারলে, জাতি আমাদের ক্ষমা করবে না।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আশা করি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সব মত ও পক্ষকে নিয়ে ‘রেইনবো নেশন’ গঠনের স্বপ্ন দেখে—যেখানে ভিন্নমত থাকবে, কিন্তু থাকবে সহনশীলতা ও অংশগ্রহণমূলক গণতন্ত্র।”


