
দুমকি প্রতিনিধিঃ ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় মুরাদিয়া ইউনিয়নের কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের উপস্থিতিতে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আ. ছালাম সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জব্বার ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা জসীম উদ্দিন, সাইফুল আলম মৃধা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ ঢাকা মহানগর সহ-সভাপতি মো. খলিলুর রহমান, দুমকি বিএনপি নেতা তারেক হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, মুরাদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম হাং, নাসির তালুকদার ও সৈয়দ ওহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উঠান বৈঠকে দুমকি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Drive sales and watch your affiliate earnings soar!