
বাউফল অফিসঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতঘরে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত তার বাড়ির জানালা ও টিনের বেড়া ভাঙার চেষ্টা চালায়।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাউফল থানা পুলিশ।
হারুন অর রশিদের স্ত্রী ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা ইশরাত জাহান জানান, ব্যক্তিগত কাজে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তিনি অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও দরজার কপাট ভাঙার চেষ্টা করে এবং টিনের বেড়ায় লাঠি দিয়ে আঘাত করে। শব্দ পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সাংবাদিক মো. হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, “আমি তখন বাড়ির বাইরে ছিলাম। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত এলাকায় ফিরে আইনের আশ্রয় নেব।”
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Alright, tried my luck at hi88bu! Site’s pretty slick. Could use a bit more variety in games, but overall, had a decent time. Worth checking out, mates! hi88bu
Iwinclubcashou, eh? Tried it out. Not bad, not amazing. Selection is okay, nothing groundbreaking. If you’re bored, give it a shot, see what you think. iwinclubcashou
M88’s sports betting via bet88ec.com is pretty solid platform. They’ve got most sports covered, and their odds seemed competitive enough. Had a reasonable betting experience there. bet88ec.com