
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে বড় সুখবর । উৎসব ভাতা হিসেবে বর্তমানে মূল বেতনের ২৫ শতাংশ পেয়ে থাকেন এমপিও ভুক্ত শিক্ষকরা। তবে বেতনের ৫০ শতাংশ পাবেন তারা।
সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’ র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সভার সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।
সূত্রে আরও জানিয়েছে, আগামী ঈদুল আযহা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বব্যাংক- আইএম এফের বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। বর্তমানে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। উৎসব ভাতা ৫০ শতাংশ হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।


