
স্টাফ রিপোর্টার: চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।
প্রতিনিধি দলে আরও রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মোঃ হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মোঃ মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ, মোঃ ইউনুস আলী, মোঃ আমানুল্লাহ এবং মীর সোলায়মান।
চীনে সফরকালে প্রতিনিধি দলটি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও রাজনৈতিক পর্যায়ের মতবিনিময়ে অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
