
ইটবাড়িয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রব হাওলাদার এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ মে মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন এর ২নং ব্রিজ এলাকায় এ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আব্দুর রব হাওলাদার এর পুত্র ও যুবদল নেতা মেহেদী হাসান জীবন হাওলাদার এর উদ্যোগে এবং পটুয়াখালী ইসলামিক চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। এসময় আরও উপস্থিত ছিলেন ইটবাড়িয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, ইসলামিক চক্ষু হাসপাতালের পরিচালক মহসিন বাহাদুর প্রমুখ।
উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী রোগীদের পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এ ছাড়াও চক্ষু রোগীদেরকে স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য ইসলামিক চক্ষু হাসপাতালে রেফার করা হয়।


