
স্টাফ রিপোর্টার: পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু. নজমুল আলম জসিম ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় শিক্ষকবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষা অঙ্গনে তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

Start earning instantly—become our affiliate and earn on every sale!