
রাঙ্গাবালী অফিস: সাগর ও নদীবেষ্টিত স্বাস্থ্যসেবা বঞ্চিত দুর্গম দ্বীপ উপজলা রাঙ্গাবালীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের নির্মাণকাজ দ্রুত সম্পন ও চিকিৎসা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরে হস্তক্ষেপ কামনা করে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহেণর দাবি জানান বক্তারা।
‘চিকিৎসার অভাব আর মত্যু নয়, চিকিৎসা আমাদের মৌলিক অধিকার’ স্লোগানে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদশের (জিকো) উপজেলা কমিটি। এতে বিভিন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, এই দ্বীপ উপজেলার অসুস্থ রোগীদের নৌপথ পেরিয়ে পাশ্ববর্তী উপজেলা গলাচিপা কিংবা জেলা শহরে পটুয়াখালীতে গিয়ে চিকিৎসা নিতে হয়। প্রতিকূল আবহাওয়া, নৌ যোগাযোগের সীমাবদ্ধতা ও যাতায়াত ব্যয়ের কারণে সময়মতো চিকিৎসা পাওয়া যায় না। এতে রাগীর অস্থা আরও জটিল হয় পরে। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্করা সবচেয় বেশি ঝুঁকিত থাকেন। সঠিক সময় চিকিৎসার অভাবে মত্যু পর্যন্ত ঘটে।
বক্তারা আরও বলন, বহু প্রত্যাশা নিয়ে ২০২৩ সাল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘদিন ধর তা বন্ধ রয়েছে। উপজেলা ঘোষণার ১৪ বছর পার হলেও প্রায় দুই লাখ মানুষ এখনও পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। নির্মাণকাজ দ্রুত শেষ করার পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতাল চালুর দাবি জানান তারা।
মানববন্ধন থেক বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার। অথচ রাঙ্গাবালীর মানুষ আজও সেই অধিকার থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি অনুরাধ জানিয়ে তারা বলেন, দ্বীপাঞ্চলের মানুষের দুর্ভাগ বিবেচনায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্য সেবার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।
এ মানববন্ধন বক্তব্য রাখন, মু.নিয়াজ আকন, মাহসীন তালুকদার, শাকিল মাহমুদ, শাহরিয়ার সজিব মল্লিক, শফিকুল আজম মুকুল, সাবিরা সুলতানা, ফরিদ উদ্দিন ভূঁইয়া, নূর আলম বিপ্লব ও কামরুল হাসান প্রমুখ।

https://shorturl.fm/aZ8Jb