
গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির গাজীর বাড়ির পাশের নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
গত ১৪ মার্চ বেলা ১১টার দিকে আমখোলা বাজার সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে টমটম নিয়ে তরমুজ ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।
এ বিষয়ে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



I just downloaded the Flames Bet app and it’s super convenient. Betting on the go is much easier now. Quick and easy download! Get it at: flames bet download
Alright folks, checking out ‘du doan xsmb kubet’! Been looking for some reliable lottery predictions and this looks promising. Hope it helps me pick those winning numbers! Thanks for the tip! Check it out yourself at du doan xsmb kubet