
গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালভেড়া বাজার এলাকায় ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চর কপালভেড়া বাজারে সুলতান গাজীর দোকানের সামনে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে মো. রিয়াজুল ইসলাম (৩৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৩)। মামলায় মো. লিটন খান, মো. ইউনুছ খান, মো. ফোরকান খান, মো. বাপ্পি খান, মো. মকবুল খান, মো. ফেরদৌস খান ও মো. টিমন খানকে আসামি করা হয়েছে।
রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তার বাবা ও চাচা খোরশেদ আলম খান ওয়ারিশ সূত্রে জমিটি ক্রয় করেন। সম্প্রতি জমিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে কাগজপত্র দেখাদেখির একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং হামলা চালায়।
তিনি আরও জানান, সালিশে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Heard some buzz about plataforma brdice. Thinking about giving it a go. Anyone have any tips for a newbie? Is it any good i wonder? Go to plataforma brdice to check it.
Anyone know where to snag the 188bet apk for both Android and iOS? This site seems to have the goods. Fingers crossed it’s a smooth install. Here’s the link, download 188bet apk ios.
Thabet777, gotta say I’m impressed. Good platform and I like what they’re doing. Check it out at thabet777!