
পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোঃ জাকারিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাকারিয় পটুয়াখালী সরকারী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। দুমকী উপজেলার লেবুখালীর ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের মোঃজাহাঙ্গির হোসেন এর পুত্র। গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এদিকে জাকারিয়ার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা অবহেলার অভিযোগ করা হয়েছে।
জাকারিয়া বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখা’র সহ-প্রচার সম্পাদক ও দুমকি উপজেলার ছাত্র হিযবুল্লাহ’র সাংগঠনিক সম্পাদক ছিলেন।


