
স্টাফ রিপোর্টারঃ গণঅধিকার পরিষদ (জিওপি) পটুয়াখালী জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার ১২ই মার্চ গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম লিটুকে এবং সহ-সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট মাকসুদুল হক বাবুকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহ আলম সিকদার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোসা উর্মি আক্তার।
এছাড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মশিউর রহমান সাদ্দাম মৃর্ধা । দপ্তর সম্পাদক করা হয়েছে আব্দুল কাইয়ুমকে এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল কাশেম শাহিন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে দপ্তর সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে পটুয়াখালী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হবে।



Start profiting from your traffic—sign up today!
Partner with us for generous payouts—sign up today!