
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসি) পটুয়াখালী ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে ইমাম জাফর সিকদার (জাফর ইমাম) এবং সেক্রেটারি পদে সৈয়দ হাফিজুর রহমান হিরা নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আল আমীন হাওলাদার, ডা. আরাফাত আল ফেরদৌস নিপু, ড. আমিনুল ইসলাম টিটু, আব্দুস সালাম আরিফ ও নইমুল ইসলাম।
নির্বাচনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই প্রার্থীদের প্রচারণা, মতবিনিময় ও সমর্থন আদায়ের কার্যক্রমে সরব ছিল পুরো জেলা।
ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পটুয়াখালী ইউনিটের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং জরুরি সেবামূলক কার্যক্রম জোরদারে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Контент завод — это современное решение для быстрой и качественной генерации текстов.
Если вы хотите быстро и эффективно создать уникальные материалы для своего проекта, обязательно посетите контент завод н8н скачать.
Автоматизация позволят снизить затраты на создание и редактирование текстов.