
স্টাফ রিপোর্টার: মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খোকন জোমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পূর্ব আউলিয়াপুর, মাছুয়াখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ২ বছরের সাজাসহ মোট ৩টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে আসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল। এ সময় তার সঙ্গে এএসআই (নিঃ) মোঃ রুবেল হাওলাদার, এএসআই (নিঃ) হিরন এবং এএসআই (নিঃ) সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
