বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » নির্বাচন

পটুয়াখালীতে চার সংসদীয় আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন দাখিল, ভোটার ও নির্বাচনী উত্তাপ বৃদ্ধি

300 ভিউ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সির কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা জমা দিয়েছেন।

- বিজ্ঞাপন -
Ad image

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে চার আসনেই একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এতে শুরু থেকেই নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে।

আরও পড়ুন

পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন; ৩ পদে মনোনয়ন নিলেন ১৫ প্রার্থী, ভোট ২৫ এপ্রিল।

পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে সর্বাধিক ৯ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, খেলাফত মজলিশ, জাসদ-সমর্থিত জোট, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, ইসলামী আন্দোলনের মো. ফিরোজ আলম, গণঅধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম, এবি পার্টির মেজর (অব.) ডা. মোহাম্মদ ওহাব মিনার, খেলাফত মজলিশের মোহাম্মদ সায়েদুর, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মঞ্জু, জাসদ-সমর্থিত গৌতম চন্দ্র শীল এবং জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার।

- বিজ্ঞাপন -
Ad image

পটুয়াখালী-২ (বাউফল) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপি মনোনীত শহিদুল আলম তালুকদার, গণঅধিকার পরিষদের হাবিবুর রহমান, এবি পার্টির মো. রুহুল আমিন, খেলাফত মজলিশের মুহাম্মদ আইউব ও ইসলামী আন্দোলনের মালেক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে রয়েছেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, জামায়াতে ইসলামের মুহাম্মদ শাহ আলম, ইসলামী আন্দোলনের মুহা. আবু বক্কর সিদ্দীকী, স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক, গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম এবং স্বতন্ত্র মিজানুর রহমান বাবু। শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৩ উভয় আসন থেকেই মনোনয়ন দিয়েছেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী ও সাবেক রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান খেলাফত ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামের মোহাম্মদ আবদুল কাইউম এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসান।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত নির্বাচনী মাঠ তৈরি হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ এবং হিজড়া ভোটার ১৮ জন। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে পটুয়াখালী জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

ট্যাগসমূহ:লিড নিউজ
Love0
Sad0
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন

দুমকি
২৮ মার্চ, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি।

আইন-আদালত
১৮ মার্চ, ২০২৬

গ্রাহক পরিচয়ে গতিরোধ, কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই

বাউফল
১৮ মার্চ, ২০২৬

ইফতারের টেবিলে ফিরে পেলেন আপনজনের অনুভূতি

জনতার ভাবনা
১৯ মার্চ, ২০২৬

গৃহবধূকে মুখ বেঁধে খালে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা
১১ মার্চ, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযান ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গ্রেফতার
৫ ফেব্রুয়ারি, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৪
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২৩
  • ৭:৩৮
  • ৫:৩৯

আরও পড়ুন

একটি কৃত্রিম পা পেলে ঘুরে দাঁড়াতে চান প্রতিবন্ধী ইসমাইল

৮ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে উচ্ছেদ অভিযান: অবৈধ স্থাপনা অপসারণ, উদ্ধার ০.৮০ একর খাস জমি

৩১ মার্চ, ২০২৬

ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে র‍্যাব-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, জরিমানা আদায়

১৭ মার্চ, ২০২৬

ঈদে যাতায়াত নিরাপদ করতে পটুয়াখালীতে আলোচনা সভা

১৫ মার্চ, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • রাজনীতি
  • যুব সংগঠন
  • অপরাধ
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • ডাকাতি
  • ধূমকেতু
  • কলাপাড়া
  • আওয়ামীলীগ
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • খবর পটুয়াখালী
  • নির্বাচন
  • বাউফল
  • জলবায়ু
  • মানববন্ধন
  • বিশ্ববিদ্যালয়
  • গ্রেফতার
  • আলোচিত খবর
  • পটুয়াখালী সাপ উদ্ধার
  • মহিপুর
  • জাতীয়
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx