
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যাসোসিয়েশন (ইউট্যাব), জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদ পবিপ্রবি কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. এবিএম সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর মতো আদর্শবান ও দূরদর্শী রাজনীতিবিদের আজ বড়ই অভাব। আধুনিক বাংলাদেশ গঠনে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।



Claim Your Exclusive Bonus on AsterDEX https://is.gd/CGTnqR