
আমেরিকা প্রবাসী মোঃ মাহাবুবের উদ্যোগে পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান প্রদান করা হয়েছে। রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনবিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও রোগীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে চলাচলে অক্ষম রোগীদের চিকিৎসা সেবায় হুইলচেয়ারগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
হাসপাতাল কর্তৃপক্ষ অনুদানদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে রোগীদের সেবার মান আরও উন্নত হবে।


