
ভারত সরকার দিল্লিতে শেখ হাসিনাকে অফিস করে দিয়েছে সেখানে বসে দেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
সোমবার বিকেলে পটুয়াখালীর দুমকিতে এম কেরামত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ওসমানী হাদী সহ সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকান্ড ঘটানো হয়েছে তা সব কিছুই আওয়ামী লীগের প্রি প্লান।
এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকার কথাও বলেন পটুয়াখালী -১ আসনে বিএনপির মনোনীত এই প্রার্থী।
নির্বাচনী এ সমাবেশে বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না,নির্বাচন সমন্বয়কারী ওয়াহিদ সরওয়ার কালাম, তৌফিক আলী খান কবির, শরীর মোঃ সালাউদ্দিন
সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
