
◾ গোপাল হালদার।
ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাসহ সারাদেশে চলমান সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর নিউ মার্কেট গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ ছাত্রদলের নেতাকর্মীরা।


