বুধবার, ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » রাজনীতি

ফিরে দেখা ২০০১; পটুয়াখালীতে খালেদা জিয়ার ঐতিহাসিক আগমন।

284 ভিউ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫
শেয়ার
তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকস্তব্ধ পটুয়াখালী। তাঁর মৃত্যুর খবরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের স্মৃতিতে ফিরে এসেছে ২০০১ সালে পটুয়াখালীতে তাঁর ঐতিহাসিক ও আবেগঘন আগমনের দিনগুলো।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেগম খালেদা জিয়া সর্বশেষ পটুয়াখালী সফর করেন। নির্ধারিত সময়ের প্রায় ২৪ ঘণ্টা পরে তিনি পটুয়াখালীতে পৌঁছালেও তাঁকে এক নজর দেখার আশায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী সেই পুরো সময় রাস্তায় ও জনসভাস্থলের মাঠে অপেক্ষায় ছিলেন যে স্মৃতি আজও অনেককে আবেগাপ্লুত করে তোলে।
সফরের শুরুতে তিনি ঢাকা থেকে লঞ্চযোগে বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে পৌঁছান। সেখানে থেকে গাড়িবহরে করে তিনি পটুয়াখালীর বিভিন্ন সংসদীয় আসন ঘুরে দেখেন এবং চারটি আসনের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
পটুয়াখালীর পিডিএস মাঠে অনুষ্ঠিত জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছিল অভূতপূর্ব উচ্ছ্বাস ও জনসমাগম। দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ–দুর্দশা, কষ্ট ও বঞ্চনার কথা তিনি সরাসরি শুনেছেন এবং তা তাঁর বক্তব্যেও গুরুত্ব পেয়েছিল।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামীন হাওলাদার বলেন, “খালেদা জিয়া যখন পটুয়াখালীতে আসেন তখন আমি স্কুলে পড়ি। তাঁকে এক নজর দেখার জন্য আমরা তিন বন্ধু সারারাত রিকশায় ঘুমিয়েছিলাম। সকালে তাঁকে দেখতে গাছে উঠতে গিয়ে ডাল ভেঙে পড়ে যাই। সেদিন তাঁর বক্তব্য এবং পটুয়াখালীর মানুষ নিয়ে যে চিন্তা‌ ভাবনা দেখেছি, তা আজও কানে ভাসে।”
পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, “তার আগমনকে কেন্দ্র করে মিছিল সহকারে পিডিএস মাঠে জনসভা হয়। একটি গাছে উঠে দাঁড়িয়ে তাঁকে এক নজর দেখার সুযোগ হয়েছিল সেই স্মৃতি আজও চোখ ভিজিয়ে দেয়।”
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, “ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাতের সময় তিনি আমার পরিবারের খোঁজখবর নিয়েছিলেন। আর পটুয়াখালী সফরের দিন টানা বৃষ্টির মধ্যেও আমি সহ লক্ষ লক্ষ মানুষ প্রায় ২৪ ঘণ্টা রাস্তায় ও মাঠে দাঁড়িয়ে ছিলাম তাঁকে এক নজর দেখার জন্য।”
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনাংশু সরকার কুট্টি বলেন, “২০০১ সালের নির্বাচনে পটুয়াখালীর এক আসনের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রচারণায় তিনি এখানে আসেন। তখন আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ–কষ্ট মনোযোগ দিয়ে শুনেছিলেন। তাঁকে দেখার আশায় মানুষ দুই থেকে তিন দিন আগেই মাঠে এসে অবস্থান নিয়েছিল।”
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোকসভা, দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ট্যাগসমূহ:লিড নিউজ
Love0
Sad2
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন

দুমকি
২৮ মার্চ, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মৌকরন বি.এল.পি ডিগ্রি কলেজের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ।

শিক্ষাঙ্গন
৯ এপ্রিল, ২০২৬

ভারত সরকার দিল্লিতে শেখ হাসিনাকে অফিস করে দিয়েছে সেখানে বসে দেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে- আলতাফ হোসেন চৌধুরী। 

জাতীয়
২৬ জানুয়ারি, ২০২৬

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

মির্জাগঞ্জ
২৩ জানুয়ারি, ২০২৬

পটুয়াখালীতে র‍্যাবের জালে দোহার হত্যা মামলার প্রধান আসামি

অপরাধ
১৯ মার্চ, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আরও পড়ুন

পান্তা-ইলিশ বাদ দিয়ে অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহায়তা যুবদল নেতার

১৩ এপ্রিল, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিক, মুক্তিযোদ্ধা ও সাহিত্যকের ফুলেল শুভেচ্ছা

১৩ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। 

১২ এপ্রিল, ২০২৬

শহীদ পরিবারে ঈদের উপহার নিয়ে ছাত্রদল নেতা জাকারিয়ার মানবিক উদ্যোগ।

২০ মার্চ, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • যুব সংগঠন
  • রাজনীতি
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • কলাপাড়া
  • ধূমকেতু
  • ডাকাতি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নির্বাচন
  • আওয়ামীলীগ
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • মানববন্ধন
  • বিশ্ববিদ্যালয়
  • আলোচিত খবর
  • গ্রেফতার
  • জলবায়ু
  • হত্যা
  • জাতীয়
  • ডেঙ্গু
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx