
স্টাফ রিপোর্টার: পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী-এর তিন দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে। ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তিনি দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
ঘোষিত সূচি অনুযায়ী, ৮ মে শুক্রবার সকাল ১১টায় তিনি ঢাকা থেকে সড়কপথে দুমকির উদ্দেশ্যে যাত্রা করবেন। একই দিন বিকেল ৪টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে তিনি পটুয়াখালী শহরের নিজ বাসভবন সুরাইয়া ভিলায় অবস্থান করবেন।
৯ মে শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি পটুয়াখালী সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।
১০ মে রোববার সকাল ১০টায় জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পর সকাল সাড়ে ১১টায় মির্জাগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। রাতে তিনি কাঠালতলীতে নিজ বাড়িতে অবস্থান করবেন।
১১ মে সোমবার সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
তবে জরুরি প্রয়োজনে সফরসূচিতে পরিবর্তন বা পরিবর্ধন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

https://shorturl.fm/Dt8E0
https://shorturl.fm/BtGGN
https://shorturl.fm/aNfDY
https://shorturl.fm/HJRzV
https://shorturl.fm/y6m3H