
বার্তা কক্ষ: পটুয়াখালীর মহিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি দল মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট, মাছ ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://shorturl.fm/TSSlb