রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » পটুয়াখালী » বাউফল

বাউফলে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে চরম অসন্তোষ; সংকটে শিক্ষার্থীরা

43 ভিউ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
শেয়ার
বাউফল অফিস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ‘কেন্দ্র ফি’ খরচের তুলনায় অপ্রতুল জানিয়ে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র নিজ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারের জন্য আবেদন করে স্থানীয় ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ। যার প্রেক্ষিতে কেন্দ্র প্রত্যাহার করে পটুয়াখালী জেলা শহরের আবদুল করিম মৃধা কলেজে স্থানান্তর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখা। এর ফলে প্রায় ২৭ কিলোমিটার ঝুঁকিপূর্ণ সড়কপথে যাতায়াতের ভোগান্তি, দুর্ঘটনার আশঙ্কা এবং পরীক্ষা প্রস্তুতি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা। এর মাত্র ১২ দিন আগে হঠাৎ কেন্দ্র জেলা শহরে স্থানান্তরের নোটিশ পেয়েছে বাউফল সরকারি কলেজ। এমন সিদ্ধান্তে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং সড়কে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালে বাউফল সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে ৩ কিলোমিটার দূরে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়। এর আগে নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতেন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৯ বছর সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে, কখনো তাদের কোনো সমস্যার কথা আমাদের জানানো হয়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, পরীক্ষার্থীদের অধিকাংশই বাউফল ও দশমিনা উপজেলার বাসিন্দা। জেলা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হলে সকাল ৯টার পরীক্ষার জন্য ভোরেই রওনা দিতে হবে। অপরদিকে, বিকাল ৫টায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার আগেই নেমে আসবে রাতের অন্ধকার। অতিরিক্ত গরমের মধ্যে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি মানসিক চাপ বাড়াবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সড়কে দুর্ঘটনার শঙ্কাও রয়েছে।
এ বিষয়ে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র ফি বাবদ প্রতি শিক্ষার্থীর জন্য ৩০০ টাকা নির্ধারণ করেছে। এতে স্নাতকের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়ায় সমস্যা হয় না। তবে তৃতীয় ও চতুর্থ বর্ষে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত ব্যয় হয়। সেই অতিরিক্ত ব্যয় প্রতিষ্ঠানকে ভর্তুকি দিতে হয়। তারা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী না, তাদের জন্য আমাদের পক্ষে সবসময় ভর্তুকি দেওয়া তো সম্ভব না। এছাড়া কলেজের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও ইউএনও ভর্তুকি বিল প্রদানে অপারগতা প্রকাশ করেন। তার সঙ্গে আলোচনার মাধ্যমেই অনলাইনে কেন্দ্র প্রত্যাহারের আবেদন করেছি।
তিনি আরও বলেন, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শ্রেণিকক্ষ কার্যক্রম সীমিত করতে হয় এবং শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এসব কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এ বিষয়ে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার বলেন, “কালাইয়া কলেজ কেন্দ্র প্রত্যাহারের যে আবেদন করেছে, তা আমাদের জানানো হয়নি। পরীক্ষার ১২ দিন আগে জানতে পারি কেন্দ্র পটুয়াখালী সদরে স্থানান্তর করা হয়েছে। তাদের সমস্যার বিষয়টি আমাদের সঙ্গে আলোচনা করা হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। তাহলে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতেন না।”
তিনি আরও বলেন, “বর্তমানে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানে ডিগ্রির পরীক্ষা দিচ্ছেন। তারাও ৩০০ টাকা কেন্দ্র ফি দিয়েছেন। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারছি। দেশের সব শিক্ষার্থীকে সমানভাবে বিবেচনা করা উচিত—কোন প্রতিষ্ঠানে পড়ছে সেটি মুখ্য হওয়া উচিত নয়।”
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ এনামুল করিম বলেন, ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। স্থানীয় প্রশাসনও বিষয়টি সুপারিশ করেছে। সড়কের ঝুঁকি বা যাতায়াত সমস্যার বিষয়টি আমাদের জানা ছিল না। স্নাতক শেষ বর্ষের পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। তবে পরবর্তীতে সকলের জন্য সুবিধাজনক প্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

 

Love0
Sad0
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন

দুমকি
২৮ মার্চ, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

জাল যার, জল তার—মাছ ধরতে আর ইজারা দিতে হবে না” : প্রতিমন্ত্রী নুরুল হক নূর

গলাচিপা
১৬ মার্চ, ২০২৬

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা।

আইন-আদালত
৭ এপ্রিল, ২০২৬

ক্যান্সারে আক্রান্ত হয়ে অধ্যাপক নজমুল আলম জসিমের ইন্তেকাল

শিক্ষাঙ্গন
২৬ মার্চ, ২০২৬

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহিপুর ছাত্রদল নেতা সিয়াম মাহমুদ বহিষ্কার।

কলাপাড়া
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯

আরও পড়ুন

বাউফলে কালিশুরী বাজারে সরকারি রাস্তা দখল করে দোকান ও দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ।

১৯ এপ্রিল, ২০২৬

বাউফলে নদীর তীর দখল করে দোকান নির্মাণ হুমকিতে ৭১২ কোটি টাকার প্রকল্প।

১৮ এপ্রিল, ২০২৬

বাউফলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত আর নেই

১৭ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ২৪ ঘণ্টাও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি; নৌ-পুলিশে হস্তান্তর

১৬ এপ্রিল, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • যুব সংগঠন
  • রাজনীতি
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • কলাপাড়া
  • ধূমকেতু
  • ডাকাতি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নির্বাচন
  • আওয়ামীলীগ
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • মানববন্ধন
  • বিশ্ববিদ্যালয়
  • আলোচিত খবর
  • গ্রেফতার
  • জলবায়ু
  • হত্যা
  • জাতীয়
  • ডেঙ্গু
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx