
স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর থানার বদরপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ সুধীর দাস ওরফে মরন (৪২) ও মো. মিজানুর রহমান সিকদার (৫০) নামে দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

https://shorturl.fm/pYb3R
https://shorturl.fm/NpZRP