
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হানসহ স্থানীয় সাংবাদিক ও এনজিওকর্মীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
দিনব্যাপী অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, পুষ্টিকর ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক-কৃষাণী এতে অংশগ্রহণ করেন।

https://shorturl.fm/DlsaH
https://shorturl.fm/8Uqu9