
মো. বেল্লাল হোসেন, দশমিনাঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১ শত পিস ইয়াবাসহ ইমরান হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে আট ঘটিকার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের নতুন বাজার থেকে গছানী পাকা রাস্তার কালভার্টের ওপর আটক করা হয়।
মো. ইমরান হাওলাদার (৩৬) বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ইমরান দীর্ঘদিন ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। শনিবার রাত সাড়ে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বাঁশবাড়িয়া ইউনিয়নের নতুন বাজার থেকে গছানী বাজারে যাওয়ার রাস্তার পথিমধ্যে বদরুল মাস্টারের বাড়ির সামনে কালভার্টের ওপর ইমরান হাওলাদারকে তল্লাশি করে ১ শত পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ইমরান হাওলাদার দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। আজ রাত সাড়ে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ১ শত পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
