
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া কর্তৃক বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহিপুর থানাধীন কুয়াকাটা বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ফাঁকা জায়গা এবং কুয়াকাটা পৌরসভাস্থ একটি আবাসিক হোটেলের স্টাফ কক্ষ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ রবিউল ইসলাম (৩১) ও মোঃ ইমরান হোসেন (২৯) নামে দুইজনকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৫ দিন এবং অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

https://shorturl.fm/dEQyz