
দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় পাঁচ ডোল (প্রায় ৫ মন) জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা–ঢাকা রুটের ‘মুন পরিবহন’ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে জাটকার চালানটি আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জাটকাবাহী বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে বাসের ভেতরে বস্তাবন্দী জাটকা ইলিশ পাওয়া যায়। পরে জব্দকৃত জাটকা অন্য একটি গাড়িতে করে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা আটকের বিষয়টি কোস্ট গার্ড তাকে ফোনে জানিয়েছে। তবে নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তা না করে কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছেই হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নেওয়ার বিষয়টি তার কাছে বোধগম্য নয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত জাটকা ইলিশ রাতেই জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।



Alright, folks, heard about PS99app? Been messing around with it for a bit now. Gotta say, it’s got some interesting stuff goin’ on. Check it out for yourselves! ps99app
VN500app… yeah, I poked around. Not bad, honestly. If you’re into mention a relevant niche, if you can infer it, otherwise leave vague, you might dig it. Give it a shot! vn500app
Yo, AB88casino! Found some decent slots and table games there actually. Remember, gamble responsibly, folks! But if you’re looking for a bit of fun, check ’em out. ab88casino