পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল এবং পাঁচজন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জালসহ পাঁচজন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। জব্দকৃত বোট, জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।