শনিবার, ২রা মে ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » রাজনীতি

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে — এবিএম মোশাররফ হোসেন

116 ভিউ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
শেয়ার

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী):

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। কেননা চাকরি লাভে কোটা প্রথা বাতিলের দাবিতে অভ্যুত্থান সংঘটিত হলেও এই সরকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেওয়ায় শিল্পায়নের জন্য ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে কর্মসংস্থান হচ্ছে না। এক এস. আলম গ্রুপ ব্যাংক থেকে আড়াই লাখ কোটি টাকা নিয়ে গেছে। এছাড়া বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে।”

- বিজ্ঞাপন -
Ad image

শনিবার রাতে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ককটেল ও বিস্ফোরক মামলায় দশমিনা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।

- বিজ্ঞাপন -
Ad image

এবিএম মোশাররফ আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের নেওয়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু মেগা প্রকল্প দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। এসব প্রকল্পে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা ও চীনের মতো দাতা সংস্থার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যা আগামী ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরিশোধ করতে হবে। এতে রিজার্ভ কমে যাবে এবং অর্থনীতির সূচক অনেক নিচে নেমে যাবে।”

তিনি বলেন, “আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রয়োজন। অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে। আগামী ছয় মাসের মধ্যে যদি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, বিদেশিরাও বিনিয়োগ করবে না। তাই আগামীতে যারাই রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের জন্য দেশ পরিচালনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

রাজনৈতিক টকশো ব্যক্তিত্ব মোশাররফ আরও বলেন, “পিআর পদ্ধতি পৃথিবীর যে দেশেই আছে, সেখানে সরকার অস্থিতিশীল হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। পিআর ব্যবস্থায় নেপালে গত ১৭ বছরে ১৩ বার সরকার ভেঙেছে।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, জাপা (এ) নেতা অ্যাডভোকেট আবদুস সত্তার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমোনাই) উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড. এম. কাওছার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ধানখালী ইউনিয়নের দায়িত্বশীল নেতা অ্যাডভোকেট নুর হোসেন খান, উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন খন্দকার প্রমুখ।

এর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ আদালত বার ভবনে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে তিনি আইনজীবীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

Love0
Sad0
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ অভিযোগে

আইন-আদালত
২৯ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর; সংঘর্ষে নারীসহ আহত ১০

বাউফল
৫ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

খবর পটুয়াখালী
২৬ মার্চ, ২০২৬

দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দুমকি
৭ এপ্রিল, ২০২৬

‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান নেই’ বক্তব্যে উত্তেজনা, শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের হট্টগোল

জাতীয়
২৬ মার্চ, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আরও পড়ুন

পান্তা-ইলিশ বাদ দিয়ে অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহায়তা যুবদল নেতার

১৩ এপ্রিল, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিক, মুক্তিযোদ্ধা ও সাহিত্যকের ফুলেল শুভেচ্ছা

১৩ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। 

১২ এপ্রিল, ২০২৬

শহীদ পরিবারে ঈদের উপহার নিয়ে ছাত্রদল নেতা জাকারিয়ার মানবিক উদ্যোগ।

২০ মার্চ, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • রাজনীতি
  • যুব সংগঠন
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • ধূমকেতু
  • নিহত
  • পবিপ্রবি
  • ডাকাতি
  • কলাপাড়া
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • নির্বাচন
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • আওয়ামীলীগ
  • গ্রেফতার
  • বিশ্ববিদ্যালয়
  • মানববন্ধন
  • জলবায়ু
  • আলোচিত খবর
  • মানবিক
  • ডেঙ্গু
  • জাতীয়
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx