
কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের বাসা থেকে একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি সাগরপাড় এলাকা থেকে ধরে এনে একটি বালতিতে আটকে রেখে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটার ঝাউবনসংলগ্ন এলাকায় বসবাসকারী এক জেলে সাপটি ধরে বাসায় নিয়ে আসেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) টিম ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, পদ্মগোখরা অত্যন্ত বিষধর সাপ। এ ধরনের বন্য প্রাণী ধরে বাসায় আটকে রাখা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
উদ্ধারের পর সাপটিকে নিরাপদে সংরক্ষিত বনের মধ্যে অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয়দের মাঝে সাপ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, সাপকে দুধ খাওয়ানো নিয়ে মানুষের মধ্যে প্রচলিত ধারণা সম্পূর্ণ ভুল। সাপ স্বাভাবিকভাবে দুধ পান করে না, বরং এতে প্রাণীটির ক্ষতির আশঙ্কা থাকে।
বন বিভাগের পক্ষ থেকে বন্য প্রাণী না ধরতে এবং কোনো প্রাণী দেখতে পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

https://shorturl.fm/rQuJl
https://shorturl.fm/l2AOq
https://shorturl.fm/Zlwcu
https://shorturl.fm/ryAwC