
মু জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী)।
পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনীর বাহিনীর অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে, এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ২৩ জানুয়ারী শুক্রবার বিকাল সারে পাঁচটার সময়ে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক কৃতদের বাসায় তল্লাশি ( অভিযান) করে ১৪৯ পুরিয়া গাজা ও ৩,৩৭,২০০ নগদ টাকা ও একটি ওজন পরিমাপ করার দাড়ি পাল্লা উদ্ধার করা হয়।
আটকৃত দুই মাদক ব্যাবসায়ী হলো মোঃ আলী হোসেন ও তার স্ত্রী বানু বেগম। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার মেজর তানজিলুর রহমান। পরে তাদেরকে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গলাচিপা থানার (ওসি) মোঃ জিল্লুর রহমান বিষয় টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


