
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয় তার কাছে তুলে ধরা হয়। এ সময় তিনি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।


