বুধবার, ৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » নির্বাচন

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

138 ভিউ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬
শেয়ার

বাউফল অফিসঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী-২ (বাউফল) আসন। একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একাধিক হামলা ও মামলার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকরা পরস্পরবিরোধী নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতের কর্মীদের ওপর নিয়মিত হামলা করছেন বিএনপির সমর্থকরা। এসব হামলায় তাদের অন্তত ১০ জন সমর্থক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও জামায়াত কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে বিএনপি সমর্থকরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভোটের মাঠে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

- বিজ্ঞাপন -
Ad image

একই সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আইন বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জানান, বিএনপির প্রার্থী সহিদুল আলম তালুকদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে একটি উঠান বৈঠকে প্রকাশ্যে রগ কেটে দেওয়ার হুমকি দিয়েছেন। এছাড়াও একটি জানাজা নামাজে ড. শফিকুল ইসলামের কান্নার ঘটনা নিয়ে কটূক্তি করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাই জামায়াতে ইসলামী এ বিষয়ে সহিদুল আলমের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছে।

আরও পড়ুন

উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন সম্পন্ন।

অন্যদিকে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মোহাম্মদ রুহুল। তিনি অভিযোগ করেন, গত ৮ জানুয়ারি আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর সমর্থকরা একটি বিদ্যালয়ের কক্ষে নির্বাচনী সভা করেছেন। এ সময় একজন সাংবাদিকের উপস্থিতিতে ছাত্রদল নেতারা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। তখন জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদল নেতাদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করেন। পরবর্তীতে কয়েক দফায় বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায় জামায়াতে ইসলামীর সমর্থকরা। এসব ঘটনায় তারা থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অপরদিকে জামায়াতের মিথ্যা অভিযোগ আমলে নিয়ে বিএনপি নেতাদের বাড়িঘরে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করছে বলে অভিযোগ করেন তিনি।

- বিজ্ঞাপন -
Ad image

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে ৮ জানুয়ারি জামায়াতে ইসলামীর বৈঠককে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত একাধিক হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার পর জহিরুল ইসলাম নামের একজন ছাত্রদল নেতাকে পুলিশ গ্রেফতার করে। এ পরিস্থিতিকে ঘিরে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া গতকাল বুধবার রাতে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। যদিও বিএনপির অভিযোগ, ওই অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের সমর্থকরা জড়িত।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, সহিংসতার ঘটনায় দুটি মামলা এফআইআরভুক্ত করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। পক্ষপাতের অভিযোগ সত্য নয়। সরেজমিনে তদন্ত সাপেক্ষে সব অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ে সভা সংক্রান্ত অভিযোগটি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং শতভাগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারি বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। আচরণবিধি ভঙ্গের অভিযোগগুলো নিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Love0
Sad0
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ অভিযোগে

আইন-আদালত
২৯ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

১৩ বছর পর যুবদল নেতা হত্যা মামলায় চার্জশিট, আ’লীগের ১৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাউফল
২ মে, ২০২৬

বাউফলে ৫০ প্রতিবন্ধী পরিবারের মাঝে রুপাস ভিশনের খাদ্যসামগ্রী বিতরণ

বাউফল
২ মার্চ, ২০২৬

পটুয়াখালীর বাউফলে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; আহত অন্তত ৪০।

নির্বাচন
৮ ফেব্রুয়ারি, ২০২৬

পটুয়াখালী আইনজীবী সমিতির জমি বরাদ্দের স্মারক ফলক উন্মোচন

আইন-আদালত
২৮ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী সফরে আসছেন এলজিইডির প্রধান প্রকৌশলী

উন্নয়ন
১৬ এপ্রিল, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আরও পড়ুন

পটুয়াখালীতে সড়কে পড়ে যাওয়া ব্যাগ নিয়ে উধাও রিকশাচালক, থানায় অভিযোগ

২৩ এপ্রিল, ২০২৬

লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়া বৃদ্ধা উদ্ধার, সাহসিকতায় মুগ্ধ যাত্রীরা

১৯ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন; ৩ পদে মনোনয়ন নিলেন ১৫ প্রার্থী, ভোট ২৫ এপ্রিল।

১২ এপ্রিল, ২০২৬

একটি কৃত্রিম পা পেলে ঘুরে দাঁড়াতে চান প্রতিবন্ধী ইসমাইল

৮ এপ্রিল, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • রাজনীতি
  • যুব সংগঠন
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • ধূমকেতু
  • নিহত
  • পবিপ্রবি
  • ডাকাতি
  • কলাপাড়া
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • নির্বাচন
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • আওয়ামীলীগ
  • গ্রেফতার
  • বিশ্ববিদ্যালয়
  • মানববন্ধন
  • জলবায়ু
  • আলোচিত খবর
  • মানবিক
  • ডেঙ্গু
  • জাতীয়
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx