
স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন-এর সঙ্গে সুধী সমাবেশ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলম, মহসিন উদ্দিন, পৌর নির্বাহী আব্দুল কাইয়ুম, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ এবং জেলা পরিষদের নির্বাহী কামরুল হাসান সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়নে তার দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
