
মো. বেল্লাল হোসেন, দশমিনা থেকে:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে আধুনিকায়ন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। তিনি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দী, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপন মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, বাউফল উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহমেদ মোল্লা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগী জেলেরা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার দশমিনা, বাঁশবাড়ীয়া, রনগোপালদী ও চরবোরহান ইউনিয়নে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম চলাকালে মাছ ধরা থেকে বিরত থাকা ৮০০ জেলেকে সরকারি সহায়তা হিসেবে আটা ২ কেজি, আলু ১৬ কেজি, মশুর ডাল ৮ কেজি, চিনি ৪ কেজি, লবণ ২ কেজি ও সয়াবিন তেল ১০ কেজি প্রদান করা হচ্ছে। গত বুধবার এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নের ৮০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। জেলেদের জীবনমান উন্নয়নে সব ধরনের সরকারি সহায়তা অব্যাহত থাকবে।”

https://shorturl.fm/ULjLe
https://shorturl.fm/2l8Fu
https://shorturl.fm/a8b8q
https://shorturl.fm/s36WN