
গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর র দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় আবারও জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন গ্রেডে মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
জানা গেছে, বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১২ জনসহ মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এছাড়া দাখিল অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
প্রতিষ্ঠানের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, “আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


