
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি সফল করার প্রত্যয়ে বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) বরিশাল বিভাগীয় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে পটুয়াখালী হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের অধ্যক্ষ মাসুদ আলম বাবুল। সভাপতি হিসেবে উপস্থিত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলী আকবর।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন জেলা থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া বিগত দিনে প্রয়াত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোঃ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব মোঃ নুরুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন, গত ২১ বছর ধরে গ্রামীণ ব্যাংকের হিসাব-নিকাশ ও বিভিন্ন দেনা-পাওনা সংক্রান্ত দাবির ন্যায্য সমাধানের জন্য অবসরপ্রাপ্তরা আন্দোলন চালিয়ে আসছেন। সেই আন্দোলনকে গতিশীল করতে এবং সামনে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়েও সম্মেলনে আলোচনা হয়।


