বুধবার, ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ঝুঁকিপূর্ণ ভবন

383 ভিউ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫
শেয়ার

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই দাঁড়িয়ে আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত একটি পুরনো এবং ঝুঁকিপূর্ণ ভবন। বহু বছর ধরে অযত্নে পড়ে থাকা ভবনটি এখন ভয়াবহ ঝুঁকিতে পরিণত হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

বিদ্যালয়ের পাশেই অবস্থিত এ ভবনটির লাগোয়া মাঠে প্রতিদিন খেলাধুলা করে প্রায় চার শতাধিক কোমলমতি শিক্ষার্থী। ভবনটির অবস্থান কুয়াকাটা সদর রোডের সন্নিকটে হওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এর পাশ দিয়ে যাতায়াত করেন। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পর্যটকরাও রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

- বিজ্ঞাপন -
Ad image

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভবনটির দেয়ালে বড় বড় ফাটল, ছাদের টালি ভাঙা এবং মেঝে ধসে পড়ার মতো ভয়ংকর অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে এক রাতে ভারী বৃষ্টির সময় ছাদের একটি অংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে তখন কেউ ভবনের পাশে না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে যে এ ধরনের দুর্ঘটনা প্রাণঘাতী হতে পারে, সে বিষয়ে একমত স্থানীয়রা।

আরও পড়ুন

পবিপ্রবি সিএসই ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বায়েজীদ ও সম্পাদক তৌকির

ভবনটির সামনে “ঝুঁকিপূর্ণ ভবন” লেখা একটি সাইনবোর্ড টাঙানো থাকলেও মাসের পর মাস ধরে সেটি কেবল সতর্কবার্তা হিসেবেই পড়ে আছে। কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর।

- বিজ্ঞাপন -
Ad image

স্থানীয় দোকানদার সালাউদ্দি গাজী বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন ভবনের আশপাশে খেলে। অনেকেই জানেন না যে এটি ঝুঁকিপূর্ণ ভবন। সাইনবোর্ড থাকা সত্ত্বেও কেউ তা আমলে নেয় না। এতে করে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি, ভবনটি দ্রুত ভেঙে ফেলা হোক।”

লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও স্থানীয় প্রবীণ আলহাজ্ব এম এ মান্নান বলেন, “১৯৭৪-৭৫ সালে ভবনটি সাইক্লোন সেল্টার কাম রেস্ট হাউস হিসেবে নির্মিত হয়েছিল। বেশ কয়েকবার সংস্কার করা হলেও এখন এটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। পাশেই প্রাথমিক বিদ্যালয় ও ব্যস্ত মহাসড়ক থাকায় দ্রুত ভবনটি অপসারণ করা প্রয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, “আমাদের প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিদিনই ভবনের পাশের মাঠে খেলে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সবসময় আতঙ্কে থাকি। শিক্ষার্থীদের অনেকবার বারণ করেও সামাল দেওয়া যায় না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।”

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান বলেন, “ভবনটিকে আমরা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছি। উপজেলা পরিষদের মাসিক সভায় ভবনটির বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং তা লিপিবদ্ধ রয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুত ভবনটি ভেঙে নতুন ভবনের কাজ শুরু করা যাবে।”

ট্যাগসমূহ:এলজিইডিকুয়াকাটাঝুকিপূর্ণ ভবনপ্রাথমিক বিদ্যালয়লতাচাপলীস্থানীয় সরকার
Love0
Sad1
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন

দুমকি
২৮ মার্চ, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মল্লিক গ্রেপ্তার

মির্জাগঞ্জ
৫ ফেব্রুয়ারি, ২০২৬

পর্দা নামলো পবিপ্রবিতে দুইদিনব্যাপী অ্যান্টিসিপেটরি অ্যাকশন সম্মেলনের 

পবিপ্রবি
৩ মার্চ, ২০২৬

ঈদ ঘনিয়ে আসায় পটুয়াখালীতে জমে উঠেছে ঈদ বাজার, দামের বিষয়ে ক্রেতাদের অভিযোগ

বাজার দর
১১ মার্চ, ২০২৬

বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে ড. মাসুদ এমপির মতবিনিময় সভা ও ইফতার

বাউফল
৫ মার্চ, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আরও পড়ুন

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মৌকরন বি.এল.পি ডিগ্রি কলেজের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ।

৯ এপ্রিল, ২০২৬

ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তানভীর ও হিমেল

৯ এপ্রিল, ২০২৬

তামাকের দখলে শিক্ষাঙ্গনের আঙ্গিনা; পটুয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ঘেঁষে বিক্রি হচ্ছে সিগারেট।

৭ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা ও বাউফলে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

২৯ মার্চ, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • যুব সংগঠন
  • রাজনীতি
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • কলাপাড়া
  • ধূমকেতু
  • ডাকাতি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নির্বাচন
  • আওয়ামীলীগ
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • মানববন্ধন
  • বিশ্ববিদ্যালয়
  • আলোচিত খবর
  • গ্রেফতার
  • জলবায়ু
  • হত্যা
  • জাতীয়
  • ডেঙ্গু
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx