
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২ এপ্রিল ২০২৬) ভোরে বার্ধক্যজনিত কারণে পটুয়াখালী শহরের শেরেবাংলা রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল হকের মৃত্যুতে পটুয়াখালীবাসী একজন নির্ভীক সমাজসেবককে হারিয়েছে এবং বিএনপি হারিয়েছে একজন সত্যিকারের জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতাকে।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন।
