
আবুল হোসেন রাজু, কুয়াকাটাঃ
সিকদার গ্রুপ–এর চেয়ারপার্সন মনোয়ারা সিকদার (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের ব্যবসা ও পর্যটন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমা মনোয়ারা সিকদার ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে সিকদার গ্রুপ পর্যটন ও সেবাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সততা, নিষ্ঠা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দীর্ঘদিন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
মরহুমার রূহের মাগফিরাত কামনায় সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস এর উদ্যোগে আছর নামাজের পর পর্যটন নগরী কুয়াকাটা তে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের ব্যবস্থাপক আনোয়ার উল আজিম, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল, যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এদিকে ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশ এর পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, পর্যটন নগরী কুয়াকাটার পর্যটন উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে মনোয়ারা সিকদারের অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
