
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জসিম উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামের মৃত মোঃ হানিফ হানাদারের পুত্র।
থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

