
স্টাফ রিপোর্টার: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল, চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন এবং জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বশির উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণতন্ত্রে মুক্ত গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
