শনিবার, ২রা মে ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » জীব-বৈচিত্র

চর বিজয়ে সবুজায়নের নামে বিপন্ন জীববৈচিত্র্য: পর্যটনের উন্মাদনায় হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিঃশব্দ কান্না

151 ভিউ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
শেয়ার

কুয়াকাটা প্রতিনিধিঃ সমুদ্রের বিশাল বুকে নিঃসঙ্গ স্বপ্নের নাম চর বিজয়। কুয়াকাটা থেকে দক্ষিণে প্রায় ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ ক্ষুদ্র দ্বীপ একসময় ছিলো নির্জন বালুচর। আজ তা অতিথি পাখির কলকাকলিতে মুখর, লাল কাঁকড়ার চলাচলে প্রাণবন্ত এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের এক অপরিমেয় ভাণ্ডার।

কিন্তু এখন আর চর বিজয় নিসর্গের শান্ত আশ্রয় নয়। সেখানে প্রতিদিন ভিড়ছে হাজারো পর্যটক, বাজছে মাইক, উড়ছে প্লাস্টিক ব্যাগ, ছুটছে স্টিলবোট। সবুজায়নের নামে লাগানো হচ্ছে তাল-খেজুরের চারা—যেখানে একটিও টিকে থাকার মতো পরিবেশ নেই।

- বিজ্ঞাপন -
Ad image

গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখা চরজুড়ে প্রায় আড়াই হাজার তাল, খেজুর, নারিকেল ও বটগাছের চারা রোপণ করে। তাদের দাবি, এটি পর্যটন বিকাশে সহায়ক হবে। কিন্তু পরিবেশবিদদের মতে, এটি প্রকৃতির বিরুদ্ধে নির্বোধ হস্তক্ষেপ।

আরও পড়ুন

বর্ষায় স্বস্তির সমাধান রেইনকোট, অনলাইনে বাড়ছে চাহিদা

চর বিজয় কোনো পার্ক নয়, এটি জটিল প্রাকৃতিক ব্যবস্থার অংশ—বলেছেন মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান। তার মতে, এখানে শুধু ম্যানগ্রোভই টিকে থাকতে পারে।

- বিজ্ঞাপন -
Ad image

বিশ্বব্যাংক অর্থায়িত সুফল প্রকল্পে এক লাখ চারা রোপণের মধ্যে মাত্র ২৫ হাজার টিকে আছে। বাকিগুলো হারিয়ে গেছে জোয়ার-ভাটার ঢেউ আর লবণাক্ত বাতাসের আঘাতে।

শীত এলেই হাজির হয় হাজার হাজার অতিথি পাখি। বালুচরে লাল কাঁকড়ার ছুটোছুটি, অগভীর জলে মাছের ডিম—সব মিলিয়ে চর বিজয় এক অপূর্ব জীববৈচিত্র্যের নাট্যমঞ্চ। কিন্তু শীত মৌসুমে অনিয়ন্ত্রিত পর্যটকের ভিড়ে আতঙ্কে পালায় পাখি, পদদলিত হয় কাঁকড়ার বাসা, আর বর্জ্যে দূষিত হয় বালু ও জল।

স্থানীয় জেলেদের অভিযোগ, খুলনা থেকে আসা স্টিলবোটগুলো জাল টেনে ধরে পোনা মাছ ধ্বংস করছে। এতে ভবিষ্যতের সামুদ্রিক জীববৈচিত্র্য বড় হুমকির মুখে পড়ছে।

পরিবেশকর্মী আরিফুর রহমান বলেন, “চর বিজয় কেবল একটি দ্বীপ নয়, বরং উপকূলের জীববৈচিত্র্য রক্ষার এক অপরিহার্য বর্ম। সবুজায়নের নামে এখানে যা হচ্ছে তা এক ধরনের পরিবেশ-রাজনীতি। প্রকৃতি কথা বলতে পারে না, আর যারা কথা বলে, তাদের কথা শোনে না।”

তার মতে, এখানে প্রয়োজন ছিলো সংযম, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা আর প্রকৃতিকে বোঝার চেষ্টা। কিন্তু এসেছে সস্তা স্লোগান, দলীয় কর্মসূচি আর ক্যামেরার ঝলকানি।

আজ চর বিজয় দাঁড়িয়ে আছে সম্ভাবনা ও বিপর্যয়ের দ্বিধায়। হয়তো আগামী মৌসুমে অতিথি পাখি আর ফিরবে না, লাল কাঁকড়ারা চিরতরে পালাবে। তবুও প্রতিদিন সূর্য ওঠে চর বিজয়ের বালুচরে। প্রকৃতির কান্না কি কেউ শুনতে পাচ্ছে?

ট্যাগসমূহ:লিড নিউজ
Love0
Sad0
Surprise0
Happy1
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ অভিযোগে

আইন-আদালত
২৯ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পটুয়াখালী
১ এপ্রিল, ২০২৬

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন।

কুয়াকাটা
১১ এপ্রিল, ২০২৬

বহালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

গনমাধ্যম
২৭ এপ্রিল, ২০২৬

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পবিপ্রবি
২৬ মার্চ, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আরও পড়ুন

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও মৃত ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ

১৬ এপ্রিল, ২০২৬

পরিচ্ছন্ন শহর গড়তে ডোর-টু-ডোর সচেতনতা, আঙিনায় ময়লার ভাগাড় করলে ব্যবস্থা

৪ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৪ এপ্রিল, ২০২৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

১২ মার্চ, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • রাজনীতি
  • যুব সংগঠন
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • ধূমকেতু
  • নিহত
  • পবিপ্রবি
  • ডাকাতি
  • কলাপাড়া
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • নির্বাচন
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • আওয়ামীলীগ
  • গ্রেফতার
  • বিশ্ববিদ্যালয়
  • মানববন্ধন
  • জলবায়ু
  • আলোচিত খবর
  • মানবিক
  • ডেঙ্গু
  • জাতীয়
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx