
ঢাকার মোহাম্মদপুর থানার একটি চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার আসামি মোল্লা কাউসার (২৫)কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোল্লা কাউসার পটুয়াখালী জেলার বড় বিঘাই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম শানু প্রকাশ মামুন মৃধা।
র্যাব সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় একটি মাদক স্পটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি বসিলা রোড এলাকায় বাদী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে এ ঘটনায় এ একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব বিষয়টি ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়ে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোল্লা কাউসারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


