প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পটুয়াখালীর ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব পুনর্বহাল

স্টাফ রিপোর্টারঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে পটুয়াখালী জেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের বিভিন্ন রিট পিটিশনের আদেশ এবং পটুয়াখালীর সরকারি কৌঁসুলির আইনগত মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দিষ্ট সময়ের জন্য পুনর্বহাল করা হয়েছে।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন পটুয়াখালী সদরের ৬ নং জৈনকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোহসিন, ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এবং ২ নং আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান।
দশমিনা উপজেলার ৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান এবং ৭ নং চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান মো. নজির সরকার।
গলাচিপা উপজেলার ৩ নং গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, ৯ নং কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম এবং ১ নং আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির।
এছাড়া, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে দায়িত্ব পালনরত প্রশাসক (ভারপ্রাপ্ত চেয়ারম্যান)দের অব্যাহতি দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.