গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত ছাত্রদল নেতাকর্মীদের স্মরণে তাদের কবর জিয়ারত, শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণ করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ।
শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলার বিভিন্ন এলাকায় শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
জাকারিয়া আহম্মেদ বলেন, “শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণা। তাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। দুঃসময়ে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও ছাত্রদল সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এতে পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ও সহমর্মিতার বার্তা পৌঁছায় বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ছাত্রদলের মানবিক ও গণমুখী রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।