
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় পটুয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার পটুয়াখালী খানকায়ে সালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্স হাফেজী মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান সারথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ বায়জিদ আহমেদ মৃধা ও সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন শিকদার, মোঃ ইশতিয়াক হোসেন ও মোঃ ইব্রাহিম গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আবুল বাশার ও মোঃ সোহেল সিকদার।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে এতিম শিক্ষার্থী ও এলাকার দুস্থ শীতার্ত মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
